• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফুটবল টুর্নামেন্ট

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১১৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
দেবহাটায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফুটবল টুর্নামেন্ট

দেবহাটায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ অক্টোবর দিনব্যাপী দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত দেবহাটা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের মধ্যে ফাইনাল খেলা ৫ ও ৬ নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়।
ফাইনালে ৫ নং ওয়ার্ড টাইব্রেকারে জয়লাভ করে। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর দেবহাটা ইউনিয়নের টিম সদস্য ফয়েজুল ইসলাম খান।
প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা,  উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ওলামা পরিষদের ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, দেবহাটা ইউনিয়নের ভিডিএফ সেক্রেটারি শেখ রেজওয়ান আলী, দেবহাটা ইউনিয়ন টিম সদস্য আব্দুল হালিম, সমাজসেবক শফিকুল ইসলাম, যুব বিভাগের থানা সেক্রেটারি ইয়াছিন আরাফাত লিপু, ইউনিযর যুব জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি আফাকুল হাসান প্রমুখ।
খেলা পরিচালনা করেন রেফারি ফারুক হোসেন। তাকে সহযোগীতা করেন জাকির হোসেন, নাজির হোসেন ও রিংকু হোসেন। খেলায় ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেফারি এসোসিয়েশনের সদস্য মিজানুর রহমান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com