• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় ডাঃ শহিদুল আলমের ৩১দফা বাস্তবায়নে প্রচারনা শুরু

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫
Oplus_131072

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে ডাঃ শহিদুল আলমের মতবিনিময়ের মাধ্যমে ৩১ দফার প্রচারনা শুরু হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ শহিদুল আলম শনিবার ২৮জুন বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারনা চালিয়েছেন।

 

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে এই প্রচারনা শুরু করেন। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ শহিদুল আলম।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক বিএনপি নেতা এবাদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলা বিএনপি নেতা হামিদুল হক শামীম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্য সচিব সুমন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান ফরহাদ, দেবহাটার বিএনপি নেতা আব্দুল কাদের, রবিউল ইসলাম চয়ন, আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় ডাঃ শহিদুল আলম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com