• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। সোমবার ১১ নভেম্বর বিকাল ৩টায় পারুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শুরুতে একটি সমাবেশ পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, শ্রমিকদলের নেত্রী ইউপি সদস্যা সাজু পারভিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন প্রমুখ।

 

সমাবেশে বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিশাল এক শোভাযাত্রা পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com