• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অ-বৈধ সম্পর্ক, আ ট ক ১

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ঐ কলেজ শিক্ষার্থী নিজেই। এ মামলায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। আটককৃতের নাম জুলফিকার মোড়ল জিসান (১৮)। সে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।

 

ভুক্তভোগী উপজেলার বহেরা গ্রামের সাইফুল ইসলামের কলেজ পড়ুয়া কন্যার দায়ের করা দেবহাটা থানার মামলার এজাহার মতে জানা গেছে, বিবাদী জুলফিকার মোড়ল জিসানের সাথে বাদীনির প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে উক্ত বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। উক্ত বিবাদীর সহিত প্রেমের সম্পর্কের জের ধরে তাদের দুজনের মধ্যে বিভিন্ন সময়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পার্কের দক্ষিণ পশ্চিম দিকের কর্নারে বাগানের মধ্যে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাদী তাদের মধ্যকার শারিরীক সম্পর্কের ভিডিও চিত্র বিবাদী নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারন করে।

 

গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে তালবাহানা করে। ইতিমধ্যে বাদিনী অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে গত ইং ০৭/০৪/২০২৫ তারিখে উক্ত বিবাদী তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দেয় এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

 

গত ইং ২৯/০৬/২৫ তারিখ সকাল অনুমান ১১ টার সময় উক্ত স্থানে পুনরায় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক করার সময় তার ইচ্ছার বিরুদ্ধে আবারও ভিডিও চিত্র ধারণ করে। বাদিনী বিবাদীকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানায় এবং সে যদি কাউকে কিছু বলে তাহলে উক্ত ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।

 

পরবর্তীতে বাদিনী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানাই এবং তাদের পরামর্শে থানায় মামলা দায়ের করে। যার দেবহাটা থানার মামলা নং-০৪, তাং- ০৩/০৭/২৫ ইং।

 

দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা ও আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com