• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় শিক্ষার্থীদের সাথে ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে ইউএনওর মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৯৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটায় ভবিষ্যৎ সম্ভাবনাময় শিক্ষার্থীদের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মতবিনিময় করেছেন।

 

সোমবার ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল।

 

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম বাদল, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাত্রাসার প্রধান শিক্ষক ও সুপারগন।

 

উপজেলার শতাধিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও কে এম আবু নওশাদ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে বলেন, নিজের আত্ম প্রত্যয়, মনোবল ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

 

পড়াশুনার প্রতি নিজেকে বিলিয়ে দিয়ে একজন আদর্শ ও ভাল মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ইউএনও বলেন, আমরা মানুষ মহান আল্লাহ মালিকের সৃষ্টি করা আশরাফুল মাখলুকাত। তাই কোনকিছুতে পিছিয়ে পড়া যাবেনা, নিজের মনোবল নষ্ট করা যাবেনা।

 

তিনি বলেন, একবার না পারলে নিজের ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com