• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৯২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

দেবহাটা শ্রমিক একাদশের আয়োজনে ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

৮ নভেম্বর শনিবার বিকালে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। খেলায় একদিকে অংশগ্রহণ করে দেবহাটা উপজেলার সুশীলগাতী নবজাগরন সংঘ আর অন্যদিকে অংশগ্রহণ করে কালীগঞ্জের জাহেদানগর আনিকা ফুটবল একাদশ।

 

খেলায় নির্ধারিত টাইমে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে আনিকা ফুটবল একাদশ ৪-৩ গোলে জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফারুক হোসেন। তাকে সহযোগীতা করেন সহকারী রেফারী জাকির হোসেন ও নাজির হোসেন।

 

শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য আব্দুল হাই, সংরক্ষিত ইউপি সদস্যা রেহেনা পারভিন প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে ৬ হাজার ও ৪হাজার এবং ট্রফি প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com