• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ধানদিয়ায় জমি বিরোধে কৃষকের ফসলের সাথে শত্রুতা

নিজস্ব প্রতিনিধি / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের প্রায় দশ শতক জমির ঝাল, ওল, বেগুন, পেপেগাছ কেটে ও বীজ ধানের চাতর নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত (২০ জুলাই) রবিবার গভীর রাতে উপজেলার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। উক্ত ঘটনায় থানায় এজাহার দাখিলের প্রস্তুতি চলছে।

 

 

ক্ষতিগ্রস্ত কৃষক ইয়ার খাঁ’র পরিবারের সদস্যরা জানান, ‘জমিটির মালিকানা নিয়ে তাদের সাথে মোহাম্মদ আলী খাঁর ছেলে জাকির খাঁ, আমজেদ খাঁ ও জামাতা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। গত রবিবার আমার দুই ভাইকে আদালত জেলহাজতে পাঠায়। এই সুযোগে তারা প্রায় দশ শতক জমির ঝাল, ওল, বেগুন, পেপেগাছ কেটে ও বীজ ধানের চাতর নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।’

পরিবারের অন্য সদস্যদের ভাষ্যমতে, ‘ওই দিন গভীর রাতে প্রতিপক্ষ দলবলসহ মাঠে গিয়ে সব ফসল কেটে ও উপড়ে ফেলে দেয়। বাধা দিলে হুমকি দেয়। এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। একই সাথে তারা আতংকে দিনযাপন করছে বলে জানান।

 

 

এদিকে অভিযুক্ত পক্ষের আমজেদ খাঁ ও জাকির খাঁ বলেন, ‘উক্ত জমিটি আমাদের পূর্বপুরুষদের। তারা আইন না মেনে প্রাপ্য ২৪ শতকের পরিবর্তে ৬৩ শতক জমি জোরপূর্বক ভোগদখল করছে।”

 

 

এ বিষয়ে ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, কয়েকবছর ধরে জমি নিয়ে দুই পরিবারে দ্বন্দ্ব চলছে। তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে দুই পরিবার স্থানী ভাবে বসাবসি করলে সমাধান সম্ভব। তবে ফসলের ক্ষতির কথা তার জানা ছিল না। তবে সেখানে গ্রামপুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানান তিনি।

 

এদিকে উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে শালিসি বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া দরকার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com