• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নগরঘাটায় সোহরাব সৃতি ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আল মামুন / ৬৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বলফিল্ড মাঠে মঙ্গলবার (১০সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হলো সোহরাব স্মৃতি ফুটবল খেলা । খেলায় মুখোমুখি হয় গাবতলা একাদশ ও প্রতিদ্বন্দ্বীতা করে মিঠাবাড়ি ফুটবল একাদশ দল। মিঠাবাড়ি সোনালী সংঘের সভাপতি স ম লেয়াকত আলীর উদ্বোধনের মাধ্যম থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ, মাঠে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত ৩টি গোল করে এগিয়ে যায় গাবতলা একাদশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে প্রতিপক্ষকে হারিয়ে গাবতলা একাদশ বিজয়ী হয়।

 

 

খেলা দেখতে মাঠে শত শত দর্শকের ভিড় জমে যায়। দর্শকদের করতালি আর উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মো: শিমুল।

 

খুলনার ছালছাবিল মিষ্টান্ন ভাণ্ডারের উদ্যোগে চকারকান্দা পল্লী মঙ্গল সৃতিসংঘের আয়োজনে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক আব্দুল মজিদ, আতাউর রহমান, মাহবুব মিলন, আতাউর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক এরশাদ হোসেন মিলন, যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন ও ক্রীড়ানুরাগীরা। খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী দলের হাতে নগদ অর্থ, বিজয়ের ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, প্রতিবছরই এ খেলার আয়োজন করা হয়। স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক রমেষ চন্দ্র ঢালী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com