• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উ’দ্ধার

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা / ১০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

পাইকগাছায় হাত-পা বাঁধা এক যুবককে শিবসা নদীর চর থেকে উদ্ধার করেছে পুলিশ। নদীর চরে লাশের মত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপনকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 

২ নভেম্বর রোববার সকালে পাইকগাছা থানার পাশে পানি উন্নয় বোর্ডের অফিসের গোলবাগানের সামনের চর থেকে তাকে উদ্ধার করা হয়। সে পৌর সদরের খৃষ্টান পাড়ার মিখায়েল মাখালের ছেলে রিপোন মাখাল (৩৫)।

 

যুবকের পিতা মিখায়েল মাখাল জানান, আমাদের ভাইদের মধ্যো জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত ১৮ অক্টোবর ভাইদের মধ্যো জমি সংক্রান্ত বিরোধ হয়। তখন আমার ছেলেকে আমার ভাই ও ভাইপোরা বসত ঘরে আটকে রাখে। তখন আমার ছেল রিপন ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে থানা থেকে নিয়ে আসি।

 

তার পিতা মিখায়েল মাখাল আরও জানায়, ছেলেকে মারপিট করতে পারে বিধায় তাকে অন্য জায়গায় যেতে বলি। সে থেকে আমার ছেলে বাড়ি আসেনা। রোববার সকালে পাইকগাছা থানার পাশে পানি উন্নয় বোর্ডের অফিসের গোলবাগানের সামনে শিবসার চর থেকে হাত পা বাঁধা অবস্তায় রিপোনকে উদ্ধার করেছে পুলিশ।

 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, হাত-পা বাঁধা অবস্থায় যুবকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com