• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নদীর ভাঙ্গন এলাকা থেকে অ’বৈ’ধ’ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মা’ন’ব’বন্ধন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল তিনটায় উপজেলার নওয়াবেকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদী তীরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

খোলপেটুয়া সচেতন বাসীর”র ব্যানারে আয়োজিত মানববন্ধনে হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তারা বলেন খোলপেটুয়া নদীর দু” পাশে থাকা পদ্মপুকুর, আটুলিয়া, কাশিমাড়ীসহ গাবুরা এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের বিভিন্ন অংশের উপকূল রক্ষা বাঁধ প্রতিনিয়ত ভাঙছে। অথচ একশ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী প্রতি রাতে ৩০/৩৫টি বডি ও কার্গো দিয়ে এসব এলাকার চর থেকে ড্রেজিং করে বালু উত্তোলন করছে। স্থানীয়রা আপত্তি জানালে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ মামলা হামলার হুমকি দেয়া হচ্ছে।

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক হারুনার রশিদ,সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, এনজিও কর্মী রেজাউল ইসলাম প্রমূখ।

 

এ সময় বক্তরা আরো বলেন প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রশাসন কে বার বার বল্লেও তারা কর্নপাত করছে না নৌ পুলিশের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বলেন বুড়িগোয়ালীনি নৌ থানা পুলিশ কে জানালে তারা এসে দেখে চলে যাচ্ছে কিছুই বলছে না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com