• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৯০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সদর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিকদের নিয়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২নং সভাকক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত সকলের অবগতির জন্য সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, আপনাদের নিজ নিজ হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে, যে সকল হাসপাতালের লাইসেন্স হাল নাগাদ নবায়ন করা হয় নাই, সে সকল হাসপাতালের লাইসেন্স দ্রুত নবায়ন করতে হব। লাইসেন্স বিহীন হাসপাতাল পরিচালনা করা যাবে না।

 

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম নীতি মোতাবেক করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতাল পরিচালনা, ডেঙ্গু, নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশনসহ সকল সেবার রিপোর্ট যথা সময়ে সিভিল সার্জন অফিসে প্রেরণ করতে হবে। রোগীর অপারেশনের সময় এ্যানেসথেসিয়া কনসালটেন্ট এর সহযোগী হিসাবে চিকিৎসক বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকতে হবে। তাছাড়া হাসপাতালের ফার্মেসিতে ঔষধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রদত্ত স্যাম্পল ঔষধ বিক্রয় করা যাবে না এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না। যথাযথ ভাবে উক্ত নির্দেশনা না মানলে প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক’র সঞ্চালনায় সভায় জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিক ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com