• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে মুসল্লিদের তারাবির নামাজ আদায়

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ঐতিহাসিক টাইমস স্কয়ারে তারাবির নামাজ আদায় করেছেন দেশটিতে থাকা মুসলিমরা। গত রোববার (১০ মার্চ) রাতে প্রথম রোজার তারাবি নামাজে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
তারাবি নামাজ শেষে সেখানে জমায়েত মুসলিমরা গত পাঁচ মাস ধরে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ভুখÐ গাজার বাসিন্দাদের জন্য বিশেষ মোনাজাত করেন। এ ছাড়া আলাদাভাবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে আধা ঘণ্টার দূরত্বে অবস্থিত আমেরিকান রিলিজিয়াস সেন্টারেও প্রথম রোজার তারাবি নামাজ আদায় করা হয়। নামাজে মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। নামাজের পর সারা বিশ্বের মুসলিমদের জন্য, বিশেষ করে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের বোমাবর্ষণের কারণে মানবেতর জীবনযাপনকারী গাজাবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।

ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও হামলায় এ পর্যন্ত গাজায় ৩১ হাজার ফিলিস্তিনি মারা গেছে এবং সাড়ে ৭২ হাজার লোক আহত হয়েছে। ইসরায়েলের চাপিয়ে দেওয়া এই যুদ্ধে গাজায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ব্যাপক ঘটনা ঘটেছে। এ ছাড়া খাদ্য, সুপেয় পানি এবং ওষুধের চরম সংকট দেখা দিয়েছে সেখানে। গাজার ৬০ ভাগেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে।
এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে। আদালতের এক অন্তর্র্বতী রুলিংয়ে গাজায় হত্যাকাÐ বন্ধে তেল আবিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গাজার বেসামরিক লোকজনের জন্য মানবিক সহায়তা সামগ্রী পৌঁছানো নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়ার আহŸান জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com