• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নিজেকে পীর দাবি করা মিজানকে গ্রে প্তা রের দাবিতে বি ক্ষো ভ মিছিল

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে নিজেকে পীর দাবি করা মিজানুর রহমানকে গ্রেপ্তারসহ তার ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর থানা মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেসক্লাব চত্বরে পৌছে প্রতিবাদ সমাবেশ করে।

 

উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত উক্ত কর্মসুচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা অংশ নেয়।

 

সমাবেশে উপজেলা বাতিল কমিটির উপদেষ্টা মুহাদ্দিস মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তারা ধুমঘাট অন্তাখালীর মিজানুর রহমানকে ‘ভন্ড’ অ্যাখা দিয়ে দ্রত তার গ্রেপ্তারের দাবি জানান। মুফতি মাওসুফ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, মিজান একজন খোদাদ্রোহী, প্রতারক, বিদআত ও খুনি। এলাকার সহজ সরল জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ধোঁকায় ফেলে অর্থ সম্পদ লুটে নেয়া তার কাজ। নিজেকে রাসুল (সঃ) এর আত্বীয় দাবি করা ও মহান আল্লাহ পাকের সাথে সরাসরি কথাসহ নানা ধরনের আজগুবি বার্তা ছড়িয়ে সে সর্বসাধারণকে ধোঁকার মধ্যে ফেলছে। তার ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করায় মিজান উপজেলা ওলামা পরিষদ ও বাতিল প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা করার ধৃষ্ঠতা দেখিয়েছে। আগামী ছয়দিনের মধ্যে তাকে আইনের আওতায় না আনা হলে পরবর্তী জুমা শেষে মিজানের আস্তানা অভিমুখে পদযাত্রার ঘোষনা দেন নেতৃবৃন্দ।

 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল খালেক, খেলাফত মজলিসের সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কার, ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল আলিম, বাতিল কমিটির সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা মসজিদের ইমাম মাওলানা যুবায়ের হোসেন, মুফতি শহীদুল্লাহ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আজাদ হোসেন, মুফতি হাফিজুর রহমান, মুফতি মিজানুর রহমান, হাফেজ কামরুজ্জামান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুজাহিদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com