• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নৌকায় আগুন ইউরোপ যাত্রাকালে , বাংলাদেশিসহ নিহত ৯

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিসীয় উপক‚লে অগ্নিকান্ডের ঘটনায় ৯ জন অভিবাসী মারা গেছেন। তাদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শনিবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, গত ১৫ ফেব্রুয়ারি লিবিয়া উপক‚ল থেকে ৫২ জনের একদল অভিবাসীর সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিসীয় উপকুলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাÐ ঘটে। সেখানে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএম এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকৃতদের সাথে সাক্ষাৎ করে তাদের সহযোগিতা নিশ্চিতকরণ এবং মৃত্যুবরণকারী বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি দলকে দ্রæততম সময়ের মধ্যে তিউনিসিয়া পাঠাচ্ছে বলে বিবৃতে জানানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাস সংস্থার তথ্যমতে বিভিন্ন দেশের উপক‚ল হতে ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ গমনের চেষ্টাকালে ২০২৩ সালে তিন হাজারেরও বেশি অভিবাসী মৃত্যুবরণ এবং নিখোঁজ হয়েছেন। এছাড়াও সা¤প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী তাদের নজরদারি জোরদার করেছে। ফলে বর্তমানে ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা অত্যন্ত বিপদজনক ও ঝুঁকিপূর্ণ। দূতাবাসের পক্ষ থেকে সকলকে দালাল ও পাচারকারীদের প্ররোচনা-প্রতারণায় পড়ে এইরূপ জীবনের ঝুঁকি না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। এছাড়াও লিবিয়ায় কর্মরত এবং বসবাসরত প্রবাসীদের এ বিষয়ে সতর্ক থাকার আহŸান জানিয়েছে তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com