• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পরিচালক সোহানকন্যার লাশ হোটেল থেকে উদ্ধার

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেল থেকে সামিয়া রহমান সৃষ্টি (৩৪) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। মৃত সামিয়া প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে বলে জানা গেছে। ওই নারী উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোড এলাকায় স্বামী তানিমের সঙ্গে থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর ওই হোটেলে ওঠেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, ওই নারীর লাশ জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, মৃত সামিয়ার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি স্বামী তানিমের সঙ্গে উত্তরায় থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় গত রোববার দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন। ইফতারের সময় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে হোটেলের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com