• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাইকগাছায় প্রেমিক যুগলের আ ত্ম হ ত্যা 

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ২২৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
প্রেমিক যুগলের আত্মহত্যা 

পাইকগাছায় আত্মহত্যার মাধ্যমে প্রেমজ সম্পর্ক সমাপ্ত করলো ব্রজ ও প্রিয়াঙ্কা নামের এক প্রেমিক যুগল। তারা দু’জনই বুধবার সন্ধ্যার পরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যাকারী ব্রজ পাশ্ববর্তী কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে নোয়ানী গ্রামের জয়দেব মন্ডলের ছেলে ও প্রিয়াঙ্কা উপজেলার গড়ইখালী ইউনিয়নের পরিতোষ মন্ডলের মেয়ে।ব্রজ গড়ইখালীর হোগলার চকে তার মামার বাড়ি থেকে লেখাপড়া করতো। লেখাপড়া সূত্রে প্রিয়াঙ্কার সাথে ব্রজ’র প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।তারা দু’জনই এইচএসসি পরীক্ষার্থী।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি প্রিয়াঙ্কার অনত্র বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল। এ নিয়ে ব্রজ ও প্রিয়াঙ্কার মধ্যে ঝগড়া ও মনোমালিন্য সৃষ্টি হয়। যার জের ধরে প্রেমিকা প্রিয়াঙ্কা বুধবার সন্ধ্যার পরে প্রেমিক ব্রজ’র ফেসবুক মেসেঞ্জারে বিদায়ী ম্যাসেজ দিয়ে নিজ বসত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিকার মৃত্যুর খবর শুনে ব্রজ ও বাড়ির পাশে শিরিষ গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তাদের দুজনের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরে খবর পেয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান থানার ওসি ওবাইদুর রহমান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com