• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাইকগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন

ইমদাদুল হক, পাইকগাছা প্রতিনিধি / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
Oplus_0

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে এসোসিয়েশন এর আওতাধীন কর্মচারীরা। ১ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হয়।

 

সরকারি ছুটি শেষে ৪ অক্টোবর শনিবার ও অব্যাহত রয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক / সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ইপিআই এবং টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল কার্যক্রম বন্ধ করে এসোসিয়েশন এর পাইকগাছা উপজেলা শাখা এ অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালন করছে।

 

কর্মবিরতি পালনের সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক তুষার সরকার, এম আজিজুর রহমান, মিজানুর রহমান, রীতা সরদার, বেবী সরদার, তরুলতা, কল্পনা বালা, নমিতা গাইন, প্রজিত রায়, সাইফুল ইসলাম, আল আমিন রেজা, রোকেয়া আক্তার, মুসলিমা খাতুন, লাইলী খাতুন ও ঝর্ণা সিকদার সহ সকল স্বাস্থ্য সহকারী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com