• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মহিলা ইউপি সদস্য  ও তার পিতাকে কু পিয়ে জ খ ম 

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ১৫১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
মহিলা ইউপি সদস্য  ও তার পিতাকে কুপিয়ে জখম 

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মহিলা ইউপি সদস্য ও তার পিতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে । গত ৮ ডিসেম্বর রোববার  সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চাঁদখালী’ ইউনিয়নের গজালিয়ার জাহাঙ্গীর মাষ্টারের জমিতে জখম করার  এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষ মা-ছেলের বিরুদ্ধে  থানায় অভিযোগ হয়েছে।
এদিকে ইউপি সদস্যকে জখমের নিন্দা জানিয়ে চাঁদখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন সরদারসহ ইউপি সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চাঁদখালী’র ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এস্নেয়ারা বেগম জানান, ঘটনার দিন আমার পিতা লিয়াকত সরদার শিক্ষক জাহাঙ্গীরের কথা মতো গজালিয়াতে তার জমিতে নাড়া( খড়) কাটতে যায়। কিন্তু  এর পুর্বে কোন কিছু না জানিয়ে স্থানীয় রফিকুল মিস্ত্রীর স্ত্রী আকলিমা ও  ছেলে রুবেল এ জমিতে ( খড়) নাড়া কাটতে থাকে। লিয়াকত সরদার নিষেধ করায় এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে আমার পিতাকে মারপিট করে এবং  কাঁচি দিয়ে পিতার বাম হাত  জখম করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঠেকাতে গেলে আকলিমা  আমার উপর হামলা করে তার হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে আমার কপালে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।এরপর ছেলে রুবেল হেনস্থা করে।
পরে স্থানীয় লোকজন আমাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইউপি সদস্যের স্বামী লস্করের আলমতলা গ্রামের  আবুল হোসেন জমাদ্দার বাদি হয়ে রফিকুলের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন।
এ প্রসঙ্গে  থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাবজেল হোসেন বলেন ,মহিলা  ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে  আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com