• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাকিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে নিহত ৩৫

প্রতিনিধি: / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিদেশ : পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে শনিবার ও রোববার হাড়হিম করা ঠান্ডা বৃষ্টি এবং অপ্রত্যাশিত তুষারপাতে অন্তত ৩৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। হতাহতদের বেশিরভাগই ভারী বর্ষণ এবং তুষারপাতের কারণে হওয়া ভ‚মিধসে বাড়িঘর চাপা পড়েছেন। পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র প্রতিক‚ল আবহাওয়া বিরাজ করছে। অনেক সড়ক বন্ধ হয়ে গেছে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্চ মাসে অপ্রত্যাশিত এই তুষারপাত আবহাওয়া বিশেষজ্ঞদেরও অবাক করেছে। সাধারণত, পাকিস্তানে মার্চ মাসে গরম পড়তে শুরু করে। কিন্তু এবার তার ঠিক বিপরীত চিত্রের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মুশতাক আলি শাহ। তিনি বলেন, “এই সময়ে কয়েক মিনিটের জন্য হাল্কা শিলাবৃষ্টি অস্বাভাবিক নয়। তবে ৩০ মিনিটের বেশি সময় ধরে শিলাবৃষ্টি হওয়া সত্যিই উদ্বেগের বিষয়।” উত্তরপশ্চিমের রাজ্য খাইবার পাখতুনখাওয়ার জেলা কির্ক এর বাসিন্দা হাজিত শাহ বিবিসিকে বলেন, “আমার যতদূর মনে আছে, ২৫-৩০ বছর আগে আমি একবার এ সময়ে হল্কা তুষারপাত হতে দেখেছিলাম।” বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখাওয়া এবং বালেুচিস্তান প্রদেশে। ভারী বৃষ্টিতে অন্তত দেড়শ বাড়ি পুরোপুরি এবং আরো প্রায় ৫০০ বাড়িঘর আংশিক ধসে গেছে। গত বেশ কয়েকদিন ধরে কোনো কোনো এলাকা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক সরকার থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং হতাহতদের পরিবারের জন্য নগদ সহায়তা ঘোষণা করেছে। এ সপ্তাহের পুরোটা জুড়েই সারা দেশে মূলত ‘ঠান্ডা এবং শুষ্ক’ আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com