• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাকিস্তানে নির্বাচনের একদিন আগে জোড়া বিস্ফোরণ, নিহত ২৮

প্রতিনিধি: / ২৯৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : নির্বাচনের মাত্র একদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিনে স্বতন্ত্র এক প্রার্থীর কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪০ জনের বেশি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জিও নিউজ। ওই প্রার্থীর নাম আসফান্দ ইয়ার খান কাকার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিশিন শহরের খাজোনি এলাকায় দুপুর ১২টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। ফলে সৌভাগ্যক্রমে অক্ষত আছেন তিনি। আহতদের খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. হাবিব। বোমা বিস্ফোরণের খবর জানার পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বেলুচিস্তানের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে (আইজিপি) প্রতিবেদন তলব করেছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসিপির এক কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com