• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাটকেলঘাটাতে জাল টাকার কারখানার সন্ধান মিলেছে: গ্রেফতার ১

অনলাইন ডেস্ক / ৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ প্রয়োজনীয় সামগ্রীসহ নগদ ৩ লাখ ৩৯ হাজার ৬০০ জাল নোট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের সদস্যরা পাটকেলঘাটার গনেশপুর গ্রামে অভিযান চালিয়ে জাল টাকাসহ তৈরির সরঞ্জাম উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

 

এর আগে এদিন বিকেল সোয়া ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের চায়ের দোকান থেকে মো. ইব্রাহিম গাজী (১৯) নামে এক যুবককে ৯০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেন র‍্যাব সদস্যরা।

গ্রেফতার যুবক ইব্রাহিম গাজী সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।

 

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন মনিহার সিনেমা হলের পাশে চায়ের দোকানে কতিপয় ব্যক্তি বাংলাদেশি নকল পত্রমুদ্রা (ব্যাংক নোট/জাল টাকা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৪টার দিকে উল্লিখিত দোকানে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকার জাল নোটসহ ইব্রাহিম গাজীকে গ্রেফতার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম গাজী জানান, তার বসতবাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ আরো জাল টাকা আছে। পরে তাকে সঙ্গে নিয়ে রাত সোয়া ৭টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটার গনেশপুর গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামাদি, কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার ও প্রয়োজনীয় সামগ্রীসহ আরো ৩ লাখ ৩৯ হাজার ৬০০ জাল টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ইব্রাহিমের কাছ থেকে ৪ লাখ ২৯ হাজার ৬০০ জাল টাকা উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

 

গ্রেফতার ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জব্দ আলামত ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com