• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাটকেলঘাটার এসিল্যান্ড অফিস স্থানান্তরের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ৬৬০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
এসিল্যান্ড অফিস স্থানান্তরের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে সভা

পাটকেলঘাটা সদরে অবস্থিত এসিল্যান্ড অফিসটি দেশ স্বাধীন হওয়ার আগেই এখানে কার্যক্রম চলমান রয়েছে। তালা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ তাদের জমিজমার সকল কার্যক্রম এখানে করে থাকেন। কিন্তু হঠাৎ করে উক্ত অফিসটি স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি চিঠি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে আসে।

 

বিষয়টি জানাজানি হলে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (২২অক্টোবপ্র) সকালে পাটকেলঘাটা বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় সবার সম্মতিক্রমে কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফাকে আহবায়ক ও নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদারকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হল ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, খলিষখালী ইউনিয়নের বিএনপির সভাপতি শেখ নুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, বিএনপি নেতা হাফিজুর রহমান, আব্দুল আলি, রাশেদুল হক রাজু, আনিছুর রহমান রবিউল ইসলামসহ আরো অনেকে।

 

এবিষয়ে কমিটির আহবায়ক গোলাম মোস্তাফা জানান, আমরা এই কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ পাটকেলঘাটা বাজারে মানববন্ধন করবো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com