• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাটকেলঘাটায় এক রাতে ৪টি পানির মটর চু’রি, এলাকায় উ’দ্বে’গ

নিজস্ব প্রতিনিধি / ২৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে এক রাতে ৪টি পানির মটর চুরির ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে ঘোষ পাড়ায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটে। চোরের দল প্রথমে প্রফেসর উজ্জ্বল ঘোষের বাসাবাড়ি থেকে পানির মটর চুরি করে। এরপর রাজ্জাক সরদার, কুদ্দুস সরদার ও হাসান সরদারের বাসা থেকেও মটর নিয়ে যায়।

 

ঘটনার সময় এলাকাবাসী ঘুমিয়ে থাকায় কেউ চোরদের শনাক্ত করতে পারেনি। সকালে বাসিন্দারা মটর না পেয়ে চুরির বিষয়টি টের পান এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন যে একই রাতে একাধিক বাড়িতে চুরি হয়েছে।

 

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

 

পানির মটর চুরি হওয়ায় এলাকার বাসিন্দারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com