• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাটকেলঘাটায় মা’দ’ক ও অনলাইন জু’য়া প্রতি’রো’ধে আলোচনা সভা

ডেস্ক / ৬৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে পাটকেলঘাটা বাজারের ধান্যচত্বরে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

 

পাটকেলঘাটা থানা পুলিশি বীট কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান।

 

সভায় আরও বক্তব্য রাখেন— ব্যবসায়ী আব্দুল লতিফ, আব্দুস সোবহান, বিএনপি নেতা আলী হোসেন ও হাফিজুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী সরদার এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আব্দুল হালিম।

 

বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া আজ সমাজ ও যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

 

বক্তারা আরও জানান, এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিটি মহল্লা, গ্রাম ও বাজার পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

সভা শেষে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com