• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাটকেলঘাটায় মাদক ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
পাটকেলঘাটায় ইমামদের সাথে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি তালা উপজেলা পাটকেলঘাটা শাখার উদ্যোগে বৈষম্য ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ ডিসেম্বর রবিবার সকাল দশটায় পাটকেলঘাটা বাজার জামে মসজিদের দ্বিতলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ইমাম সমিতি পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওলানা এস ,এম রেজাউল করিমএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, তালা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ( এ,এস,পি) মোঃ হাসানুর রহমান।

 

সম্মানিত অতিথি হিসেবে আলোচনা রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, তালা কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানা অফিসার ইন চার্জ ( ওসি ) মোঃ মঈন উদ্দিন, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ, জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

 

এ ছাড়া আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. তৈয়েবুর রহমান, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা গোলাম মোস্তফা,মাওলানা মাইনুদ্দিন বোখারী, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ। এ সময় তালা উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১১৫ জন বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।

 

বক্তাগন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য । সম্মানিত ইমামরা যদি আন্তরিকতার সাথে তাদের আলোচনায়,কুরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেন, তাহলে আস্তে আস্তে সমাজের উন্নয়ন সম্ভব। ঘুনে ধরা এই সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত ,করতে ইমামদের বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com