• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাটকেলঘাটায় ৪দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

আল মামুন / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
৪দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

পাটকেলঘাটা, সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার তালা উপজেলার উপজেলার পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজের সামনে থেকে ৪দফা দাবিতে বৃহস্পতিবার সকালে একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী আন্দলোনের শিক্ষার্থীরা। মিছিলটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাচ রাস্তা মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। এতে মনি, মিরাজ, গালিব হাসান, রাসেলসহ শত শত শিক্ষার্থী অংশ নেয়।

 

চার দফা দাবি হলো-

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদীব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

 

অন্যদিকে এ উপজেলার একমাত্র বানিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের সড়কগুলো দীর্ঘদিন যাবৎ খানা-খন্দকে পরিনত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে আছে। অবহেলিত এ সড়কগুলো বিগত কয়েক বছরে তেমন কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। বর্ষা মৌসুমে সড়কগুলো চলাচলের উপযোগী করতে ওয়াকার, মুকেশ, অমি, মাহবুবসহ ২০জন শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সংস্কার করছেন। শিক্ষার্থীদের এ কাজে খুশি সড়কে চলাচলরত জনসাধারণ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com