• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা নিয়ে এলো মেহজাবীন ও সিয়ামের সাথে ডান্স চ্যালেঞ্জ

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১২১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা নিয়ে এলো মেহজাবীন ও সিয়ামের সাথে ডান্স চ্যালেঞ্জ

প্যারাসুট অ্যাডভান্সডের জনপ্রিয় ব্র্যান্ড, প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরী’র সাথে ‘সিল্কি সিল্কি ডান্স চ্যালেঞ্জ’ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের বিজয়ীরা প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরার ফেসবুক এবং টিকটক পেজে ফিচার হওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা সিল্কি চুলকে প্রাধান্য দিয়ে আসা একটি ব্র্যান্ড আর সেই জায়গা থেকে সিল্কি চুলের সৌন্দর্যকে তুলে ধরার সুযোগ করে দিতেই এই ক্যাম্পেইন আয়োজন করেছে ব্র্যান্ডটি। ব্র্যান্ডটি তাদের ফেসবুক পেজে সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর একটি ভিডিও পোষ্ট করেছে যেখানে তাঁদেরকে একসাথে নাচতে দেখা যায় এবং তাঁরা সবাইকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছে।
এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে টিকটকে নিজেদের নাচের ভিডিও পোষ্ট করতে হবে অংশগ্রহণকারীদের। ভিডিও পোষ্টের সময় সেটিংস ‘পাবলিক’ করে একটি নির্ধারিত মিউজিক, ফিল্টার ও #ILoveParachuteAdvansedAloeVera #SilkySilkyHairDanceChallenge হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে।
প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা হেয়ার অয়েল আমার পছন্দের হেয়ার কেয়ার ব্র্যান্ড। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে সবাই নাচের মাধ্যমে সিল্কি চুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবে, যা নিঃসন্দেহে চমৎকার একটি উদ্যোগ। আমি বিশ্বাস করি কারও সুপ্ত প্রতিভাকে তুলে ধরতে এটি হতে পারে অসাধারণ একটি প্ল্যাটফর্ম।”
প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা সিয়াম আহমেদ বলেন, “সিল্কি সিল্কি ডান্স চ্যালেঞ্জ’-এর একটি অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটি ভক্তদের সাথে যুক্ত হবার ও কিছু সুন্দর সুন্দর পারফর্ম্যান্স দেখতে পারার একটি দারুণ সুযোগ। ক্যাম্পেইনের বিজয়ীদের সাথে স্ক্রিন শেয়ার করতে আমি আগ্রহের সাথে অপেক্ষা করছি।”
নাচের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের জন্য ‘সিল্কি সিল্কি ড্যান্স চ্যালেঞ্জ’ ক্যাম্পেইনটি চমৎকার একটি সুযোগ। সেরা অংশগ্রহণকারীরা বাংলাদেশের জনপ্রিয় দুইজন সেলিব্রেটির সাথে ফিচার হওয়ার ও প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ পাবেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com