• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় ৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৬৮৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ জুন, ২০২৪
প্রথম দিনের পরীক্ষায় ৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম ও ওসি ওবাইদুর রহমান। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬ কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

প্রথম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ১৬৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ১২৮ জন, অনুপস্থিত ছিল ৩৮ জন পরীক্ষার্থী। অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় জানান, পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২৯২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৯০, অনুপস্থিত ২। অধ্যক্ষ উৎপল কুমার বাইন জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৩০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২২৪, অনুপস্থিত ৬।

 

অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৬৮, অনুপস্থিত ৩। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট কেন্দ্র ও রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৬৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৬৫৫, অনুপস্থিত ৫।

 

অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্র ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ভেন্যু কেন্দ্রে ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৪৬, অনুপস্থিত ২।

অধ্যক্ষ আজহার আলী জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৬৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪৫, অনুপস্থিত ১৯। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com