• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কেন্দ্র গুলোতে যাচ্ছে সরঞ্জামাদি

অনলাইন ডেস্ক / ৭২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
উপজেলা নির্বাচনে কেন্দ্র গুলোতে যাচ্ছে সরঞ্জামাদি

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের প্রচার-প্রচারণা শেষ। রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ভোট গ্রহণ। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিকট ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি তুলে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন।

 

এ ছাড়া বুধবার সকালে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট পেপার।

 

জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে বগুড়ার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিাত করছেন। এর মধ্যে শুধু সোনাতলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২২২টি। মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ৮৭। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৯৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭১টি। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৩৬টি। সোনাতলা উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৬১ জন। ভোট কেন্দ্র ৫৩টি। এর মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ ছাড়া গাবতলী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৬২৮। ভোট কেন্দ্র রয়েছে ৯৮টি। যার সবগুলো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কর্তকর্তা।

 

এদিকে জেলা প্রশাসন জানিয়েছ, ভোটগ্রহণ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, পর্যাপ্ত পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। একাধিক স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

 

এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে ব্রিফিং করেন।

এসময় তিনি বলেন, উপজেলা পরিষদের ভোটগ্রহণ নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু করতে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com