• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রেসক্লাব মহম্মদপুরে গণ-অভ্যুত্থানে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানে মাগুরার মহম্মদপুরে শহীদ হন ছাত্র আব্দুল আহাদ ও সুমন মিয়া। শহীদ আহাদ-সুমনসহ সকল শহীদদের স্বরণে প্রেসক্লাব মহম্মদপুরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আহম্মাদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান কাবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম, সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আক্তারুজ্জামান বিল্লাহ, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শহীদ আব্দুল আহাদ এর পিতা ইউনুস বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আলম শিকদার সজিব ও সদস্য সচিব মোঃ রজব আলী প্রমূখ।

 

সিনিয়র সাংবাদিক এস আর এ হান্নানের সঞ্চালনায় আলোচনা সভা শেষে সকল শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ‘গণ-অভ্যুত্থানের গল্প বলি’ অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com