• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ফিলিস্তিনে ইসরাইলি গণ হ ত্যার প্রতিবাদে পাটকেলঘাটায় বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ

পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও মোদি সরকারের মদদে ভারতীয় মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তালা উপজেলার পাটকেলঘাটার সর্বস্তরের তৌহিদী জনতা।

 

সোমবার (৭ এপ্রিল ) বিকাল ৫ টায় তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড় এসে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ বদরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

 

মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা ইমরান হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, মাওলানা মইনুদ্দিন বুখারী, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ শাহ আলম, ছাত্রনেতা আব্দুল্লাহ, মাওলানা রেজাউল করিম, মাওলানা মাহমুদুল হাসান, প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। সাথে সাথেসাথে ইজরায়েলের সকল পণ্য বয়কটর আহ্বান জানান।

 

ভারতের কড়া সমালোচনা করে বক্তারা বলেন,ভারতে কয়েকদিন আগেই যে মুসলিম-বিরোধী বিল পাস হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি”।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com