• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ফিলিস্তিনে গণ হ ত্যার প্রতিবাদে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির বিবৃতি

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৩২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির আহবায়ক খাইরুল ইসলাম ও সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু বলেন, আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে ফিলিস্তিনে চলমান বর্বর গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি।

 

নিষ্পাপ শিশু, নারী ও নিরীহ জনগণের উপর ইহুদি দখলদার বাহিনীর নির্মম হামলা মানবতার সব সীমা অতিক্রম করেছে। ইসলামের দৃষ্টিতে প্রতিটি প্রাণ অমূল্য। আর আল্লাহর রাস্তায় যারা শহিদ হন, তাঁদের কখনোই মৃত বলা যায় না। তাঁরা জীবিত, তবে আমরা তা উপলব্ধি করতে পারি না—এ কথা আল্লাহ নিজেই কুরআনে ঘোষণা দিয়েছেন। তারা বলেন, ফিলিস্তিন আজ শুধু এক ভূখণ্ডের নাম নয়, এটি মুসলিম উম্মাহর আত্মার অংশ। সেখানে যে রক্ত ঝরছে, তা আমাদের হৃদয় ক্ষত-বিক্ষত করছে। আমরা বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানাই এবং সকল মুসলিম ও মানবতাবাদী শক্তিকে একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।

 

নেতৃবৃন্দ দাবি করেন, ১. অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।

২. দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

৩. ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার নিশ্চিত করতে হবে।

 

তারা বলেন, আসুন আমরা সবাই আল্লাহর নিকট ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য দোয়া করি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকি।
মহান আল্লাহ মালিক ফিলিস্তিনের মজলুমদের হিফাজত করুন, আমিন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com