• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বগুড়ায় ক্বওমী মাদরাসার মুহতামীমকে অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি / ২১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ার জেলার আদমদীঘি উপজেলা সদরের ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ্ দারুল উলুম ক্বাওমিয়া মাদ্রাসার মুহতামীম মাওঃ মুফতি ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে সেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎকারীসহ নানা অভিযোগ এনে তাকে অপসারণের দাবীতে মাদরাসার শিক্ষার্থিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

 

আজ মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা থেকে বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকা মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

 

মানববন্ধন শেষে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর শিক্ষার্থিদের দাবী সম্বলীত একটি অভিযোগ প্রদান করা হয়। জানা যায়, আদমদীঘি সদরে অবস্থিত ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদ্রাসার মুহ্তামীম মাও: মুফতি ইব্রাহীম ধর্মপ্রাণ মুসলমানদের দানকৃত মান্নত এবং সাধারণ দানের গরু ছাগলের মাংসের কিছু অংশ নিজের বাসায় নিয়ে যাওয়া, শিক্ষার্থীদেরকে সময় মত গোস্ত না দিয়ে ফ্রিজে রেখে নষ্ট হবার পরে খেতে দেয়া, ক্ষমতার দাপট দেখিয়ে মাদ্রাসার ছাদ নির্মাণের জন্য দানকৃত বালু, সিমেন্ট ও সরকারি বরাদ্দকৃত উন্নত মানের কম্বল শিক্ষার্থিদের দিয়ে নিজের বাসায় নিয়ে যাওয়া, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দিয়ে নিজ বাসার কাজ করিয়ে নেয়া, গালিগালাজ করাসহ নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে ওই মাদরাসার শিক্ষার্থিরা এই কর্মসুচী পালন করে।

 

মাদ্রাসার মুহতামীম মাও: মুফতি ইব্রাহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com