• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বন্যার্তদের জন্য ডুমুরিয়ার শিক্ষার্থীদের ত্রান তহবিলে অনুদান প্রদান

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৩১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
বন্যার্তদের জন্য অনুদান প্রদান

ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ৯ শিক্ষার্থীর প্রচেষ্টায় বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ২৫ হাজর ৭৫ টাকা টাকা অনুদান দেওয়া হয়েছে। নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়ার উদ্যেগে এবং প্রধান শিক্ষিকা সালমা রহমানের অনুপ্রেরনায় ৯ জনের একটি টিম গঠন করা হয় ওই বিদ্যালয়ে।

 

৯ জনের ওই টিম বিদ্যালয়টির সকল শ্রেণীর সহপাঠিদের কাছ থেকে , সকল শিক্ষক এবং ডুমুরিয়া উপজেলা সদরে সকল স্তরের মানুষের কাছ থেকে ৩ দিন ধরে সাহায্য সংগ্রহ করে।

 

টিমের ৯ জন শির্ক্ষাথী হচ্ছেন সামিয়া সুলতানা, সাদিয়া হোসেন অর্পা, রায়হানা আফরোজ তাহা, মাহিমা তাবাচ্ছুম, আফরিন খাতুন, মোহনা ঘোষ, বৃষ্টি খাতুন, ফাতেমাতুজ জোহরা ও জান্নাতুল মাওয়া নিজে।

 

গত বৃহস্পতিবার ডুমুরিয়া সোনালী ব্যাংকের মাধ্যমে সংগৃহিত এ টাকা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে প্রেরণ করা হয়েছে বলে ব্যাংক ম্যানেজার ইকবাল হোসেন আমাদেরকে জানিয়েছেন।

 

ছোট ছোট এসব শিক্ষার্থীদের এমহৎ কাজটিকে ডুমুরিয়ার সর্বস্থতের মানুষ সাধুবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com