• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বসতিতে ‘পানির সততা’ নিশ্চিত করতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

খুলনায় অনানুষ্ঠানিক বসতিগুলোতে ‘পানির সততা’ প্রতিষ্ঠার লক্ষ্যে ৫, ৬, ৮ এবং ৯ জানুয়ারি ৪ খুলনায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন)’ এর অর্থায়নে ‘গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ-দক্ষিণ এশিয়া অঞ্চল’ এর বাংলাদেশ প্রতিনিধি ‘বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ (বি.ডব্লিউ.পি)’ প্রশিক্ষণ কর্মসূচীটি আয়োজন করে।

 

এক্ষেত্রে, স্থানীয় সহযোগী সংগঠন হিসেবে ‘নবলোক’ সার্বিক সহযোগিতা প্রদান করে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর সহকারী গবেষক মো: নাবিল সাদ এবং দেশীয় সমন্বয়ক নাজমুন নাহার। প্রশিক্ষণে খুলনা ওয়াসার মাননীয় সচিব প্রশান্ত কুমার বিশ্বাস ‘পানির সততা’ রক্ষায় খুলনা ওয়াসার ভূমিকা ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

 

বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর ব্যবস্থাপনা পরিচালক মো: মশিউর রহমান, পিইন্জি, এল.জি.ই.ডি উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন) এর ‘পানি, পয়:নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, অনানুষ্ঠানিক বসতি ও সততা’ প্রকল্পের অধীনে খুলনা শহরের নিম্ন আয়ের মানুষের পানি অধিকার (নিরাপদ ও সাশ্রয়ী) প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বচ্ছতা, দায়বদ্ধতা, অংশগ্রহণ, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি ও উন্নতির ক্ষেত্রগুলো সম্পর্কে নিম্ন আয়ের মানুষকে অবহিত ও সচেতন করা হয়।

 

এছাড়াও ব্যাপকহারে অপরিকল্পিতভাবে সাবমার্সিবল পাম্পের পানি ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয় এবং ভূ-গর্ভস্থ পানি সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়াসার পানির গুণগতমান বজায় রাখার জন্য সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় ও সহযোগিতার মনোভাবকে বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com