• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বাগেরহাটে ই’য়া’বা, গাঁ’জা ও নগত টাকাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী গ্রে’প্তা’র

বিপ্লব মল্লিক, বাগেরহাট জেলা প্রতিনিধি / ১৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নি:)  মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাট এর নেতৃত্বে এসআই(নি:) মনির হোসেন, এসআই (নি:) স্নেহাশিস দাশ, এসআই (নি:)বিপ্লব রায়, এএসআই(নি:) মাফুজুর রহমান, এএসআই (নি:)মো: মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) সেলিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাট।

 

জেলার ফকিরহাট থানাধীন বারাশীয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ মনি শেখ এর বাড়িতে ১১/১০/২০২৫ খ্রিঃ রাত্র ০২:৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মনির শেখ মনি শেখ (৪৬), পিতা- মৃত আব্দুল হামিদ শেখ, সাং-বারাশিয়া (মধ্যপাড়া) ও ২। মোঃ রাসেল হোসেন (৩৫), পিতা-মোঃ রাজ্জাক হোসেন, সাং-আট্টাকী, উভয় থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে মনির শেখ মনি শেখ এর বসত বাড়ির ছাদের উপর থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকালে আসামী মনির শেখ মনি শেখ এর হেফাজত হতে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১,৬৩,২০০/-(এক লক্ষ তেষট্টি হাজার দুই শত) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও আসামী রাসেল হোসেন এর হেফাজত হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

 

উক্ত ঘটনা সংক্রান্তে ফকিরহাট মডেল থানার মামলা নং-০৭, তারিখ- ১১/১০/২০২৫খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এবং ১৯(ক) রুজু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com