• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন খু’ন

অনলাইন ডেস্ক / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলা করে তাকে কুপিয়ে মারাত্ম ভাবে জখম করা হয়।

 

গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ—উল—হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন।

 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ—উল—হাসান বলেন, এইমাত্র মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

 

হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। তবে কারা মেরেছে, কি কারণে মারা গেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com