• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বিকিনি পরে ঘুরবেন স্ত্রী, তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী

অনলাইন ডেস্ক / ১২৫৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
ছবি সংগ্রহ

ভালোবাসার মানুষকে খুশি করতে সব পুরুষই চায় ব্যতিক্রমী কিছু করতে। এই যেমন, মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে ভালোবাসার মানুষ মমতাজকে অমর করে রেখেছেন। প্রেম-ভালোবাসার আবেগী ইতিহাসে ফিরলে এমন কতোই না নিদর্শন মিলবে! মানুষের যা কিছু সৃষ্টি, যা কিছু সুন্দর-তার মূলেই ভালোবাসা-প্রেমকাহিনী।

 

এমন ব্যতিক্রমীই নিদর্শনই স্থাপন করেছেন সৌদি নাগরিক জামাল আল নাদাক (২৬)। তবে তিনি তাজমহল হয়তো নির্মাণ করতে পারেননি কিন্তু প্রিয়তমার আবদার ঠিকই রেখেছেন। স্ত্রীর আবদারটা ছিল বিকীনি পড়ে সৈকতে নিরাপদে ঘুরে বেড়ানোর। এমন আবদারে কোটিপতি জামাল বিকীনি নয় কিনে দিয়েছেন পুরো একটা দ্বীপ। যার জন্য তাকে খরচ করতে হয়েছে ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০০ কোটি। তবে নিরাপত্তা নিশ্চিতে দ্বীপটি এশিয়ার কোথায় অবস্থিত তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানায়।

 

আল নাদাক ক্যাপশনসহ ব্যক্তিগত দ্বীপের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “তুমি একটি বিকিনি পড়তে চেয়েছিলে তাই তোমার কোটিপতি স্বামী তোমাকে একটি দ্বীপ কিনে দিয়েছি।” ২৬ বছর বয়সী দুবাইয়ের ব্যবসায়ী জামাল আল নাদাকের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত।

 

এইচটি ডট কমের সাথে আলাপকালে, তিনি নিজেকে “পূর্ণ সময়ের গৃহিণী” হিসেবে বর্ণনা করেছিলেন। জামালের সাথে পরিচয়ের বিষয়ে তিনি বলেন, দুবাইতে পড়ার সময় তার সাথে দেখা হয়। এবং তাদের বিয়ের বয়স এখন তিন বছরেরও বেশি।

তিনি বলেন, “আমার স্বামী চান আমি সৈকতে নিরাপদ বোধ করি যার কারণে তিনি এটি কিনেছিলেন”।

 

তবে স্ত্রীকে এমন মূল্যবান উপহার এবারই প্রথম দেননি তিনি। এর আগেও ১ মিলিয়ন ডলারের (প্রায় ১৩ কোটি টাকা) বিনিময়ে একটি হীরার আংটি কিনে দিয়েছিলেন। এছাড়াও তার শিল্পকর্মে ব্যয় করেছেন আরও ২ মিলিয়ন ডলার।

 

ভিডিওটি এক সপ্তাহেরও কম সময়ে ২ দশমিক ৪ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। তবে তার এই ভিডিওটির সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com