• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৩
সর্বশেষ :
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। ওসি কিবরিয়ার রহস্যজনক নিরবতায় পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের পুনর্বাসন বাড়ছে। ক্ষোভে ফুঁসছে জনগণ। ৫-ই আগস্টে আমেরিকায় পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌।

ব্রহ্মরাজপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ জোনের ফাইনালে ডি.বি. স্কুল চ্যাম্পিয়ন

জিএম আমিনুল হক / ৩৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে বুধবার বিকাল ৪টায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ জোনের ফুটবল ফাইনাল খেলা। ফাইনাল খেলায় একদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুল এবং অপর দিকে ছিলেন ধুলিহরের নেহালপুর পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়।

 

খেলার নির্ধারিত সময়ে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত ফলাফল গড়ায় টাইব্রেকারে। সেখানে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল। এবিজয়ের মাধ্যমে তারা উপজেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করেন।

 

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, ডি.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম দুলু, ডি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমান ও রুহুল আমিন বাবলু, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির প্রধান মো. আল কালাম আবু অহিদ বাবলু, বিএনপি নেতা দেছের উদ্দিন মনি, সাংবাদিক জি এম আমিনুল হক, মেহেদী হাসান শিমুল ও ইমরান হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

এছাড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জি.জি.কে. এইচএস কানাইলাল হাই স্কুল, ডি.বি. ইউনাইটেড হাই স্কুল, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসা ও ধুলিহর পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় নেহালপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

আন্ত:স্কুল প্রতিযোগিতার এ খেলা উপভোগ করতে মাঠে হাজারো ক্রীড়াপ্রেমীর ঢল নামে।এসময় দর্শকদের মর্হুমুর্হু করতালি খেলোয়াড়দের মধ্যে বেশ দারুণ উৎসাহ সৃষ্টি হয়। বিশেষ করে ডিবি স্কুলের গোল রক্ষক সাকিব আল হাসান মিতুলের অসাধারণ নৈপুণ্যে খেলায় ভিন্ন মাত্রা যোগ হয়।

 

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন। খেলাগুলো পরিচালনা করেন মো. রাকিবুল ইসলাম রকি ও কনক মাঝি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com