• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৫৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস,সাবেক উপজেলা যুবদল, কৃষকদল ও তাতীদলের সভাপতি ওয়াজেদ আলি বিশ্বাস,সাবেক জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা।

 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মনিরুলজ্জামান মনি, সাবেক জাসাস সভাপতি মো. নাসির উদ্দীন নাহিদ, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আব্দুল আলিম।

 

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. শিয়াত সালেহ,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন, সাবেক যুবদল নেতা মোহাম্মদ মোস্তাক আহমেদ ও মো. জাহাঙ্গীর হোসেন।

 

জানা গেছে, ২০০৯ সালের পর এটিই তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন। সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলে ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামীর নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলি বিশ্বাস বলেন, আমরা চাই ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির প্রতিনিধিদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক। এতে ইউনিয়ন বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। সভাপতি পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা বলেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, যা ভবিষ্যতে বিএনপিকে শক্তিশালী করবে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আমরা দলকে এগিয়ে নিতে চাই।

 

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালা উপজেলার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি বলেন, যদি একাধিক প্রার্থী থাকে, তবে ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন হবে। এর মাধ্যমে তৃণমূল বিএনপিতে নতুন নেতৃত্বের পথ সুগম হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com