• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদের রহস্যজনক ৫৫ লাখ টাকা ছি ন তা ই

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ২১৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মণিরামপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দৃর্বৃত্তরা প্রাইভেট থামিয়ে অস্ত্রের মুখে মোবাইল কোম্পানী নগদের দুই কর্মকর্তার কাছ থেকে ৫৫ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর-সাতক্ষীরা ভায়া মণিরামপুর মহাসড়কের মনিরামপুরের বেগারীতলার উত্তরে জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূবর্ৃত্তদের আটক ও টাকা উদ্ধারের জন্য সাড়াশি অভিযান শুরু করেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নগদের যশোর এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম ও হিসাব অফিসার কাজী মোমিনুল ইসলাম ৫৫ লাখ টাকা ব্যাগে নিয়ে প্রাইভেট কাওে ( ঢাকা মেট্রো-গ-১৫৫৯২৩) চড়ে মণিরামপুর অফিসের উদ্দেশ্যে রওনা হন।

 

এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ১২টার দিকে মনিরামপুরের দোনার জামতলা মোড়ের কাছে পৌছলে পিছন থেকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক ওভারটেকিং করে প্রাইভেটটির গতিরোধ করে। এ সময় প্রাইভেটের গ্লাস ভেঙ্গে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) ইমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদশন করেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রাইভেট চালক সাজু হোসেনকে থানায় নিয়ে আসেন।

 

সহকারি পুলিশ সুপার ইমদাদুল হক ও ওসি বাবলুর রহমান ছিনতাইয়ের সত্যতা স্বীকার করে জানান, দূবর্ৃত্তদের সনাক্ত করে আটক এবং টাকা উদ্ধারের ব্যাপারে ঝটিকা অভিযান চলছে। তবে ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার বিকেল ছয়টার দিকে এ রিপোর্ট লেখার সময় কেউ থানায় মামলা করেননি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com