• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মণিরামপুর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর পাবলিক লাইব্রেরির বিভিন্ন উন্নয়ন ও কার্যক্রম পরিদর্শন করেন।

 

পুর্ব নির্ধারিত সুচী অনুযায়ী মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা ও তারুন্যের উৎসব অনুষ্ঠানের সমাপ্তি দিনে আলোচনাসভাদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান ও উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি মণিরামপুর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। তিনি লাইব্রেরি পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেন এবং লাইব্রেরি উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এ সময়ে উপস্থিত ছিলেন লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, লাইব্রেরির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নূরুল হক, লাইব্রেরির আজীবন সদস্য ও মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুহিবুল্লাহ, লাইব্রেরির সাংস্কৃতিক সম্পাদক টি,এম সায়ফুল আলম, লাইব্রেরির তত্ত্বাবধায়ক জমির উদ্দীন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলের হাসাইন ইকবাল সানী, তাসমীম হাসান বর্ষাসহ প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com