• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মহম্মদপুরের মানুষের ঋণ পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব- ড. আলী আফজাল

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মহম্মদপুরের মানুষের কাছে আমি ঋনী। এই ঋন পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার জন্মস্থান উপজেলার বালিদিয়া গ্রামে, এই গ্রামেই আমার বেড়ে ওঠা ও লেখা পড়ার হাতে ঘড়ি। তাই আমার উপজেলাবাসীর সকল ভালো কাজেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দারুল কোরআন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক ব্যাক্তি কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যে আজ যে বিভক্তি তার মূল কারণ খুঁজে বের করতে হবে। সে অনুযায়ী আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। এছাড়া চব্বিশের বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাই আমাদের সকলকে আল্লাহর শোকর গোঁজার করতে হবে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাগুরার মহম্মদপুরে দারুল কোরআন মডেল মাদরাসার আয়োজনে মাদরাসার সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের সিকুরিটি এন্ড সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর মো. আলমগীর হাসান রাজু, সমাজসেবক খসরুল আলম খসরু, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ আবু তালহা, উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মুফতি মাসুদুর রহমান ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম প্রমুখ।

 

সমাবেশ শেষে মাদরাসার ছাত্র-ছাত্রী,অভিভাবক ও সুধীজনের  উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com