• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মহম্মদপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৬১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‍্যালে পূষ্পমাল্য অর্পণ, র‍্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও নানা শ্রেনিপেশার মানুষের উপস্থিতিতে দিন ব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

 

এ উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধুর মুর‍্যালে পূষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল মানান এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের নেতৃত্বে পার্টি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। নানা শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্টি অফিস চত্বরে এসে শেষ হয়।

 

এদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মানানের সভাপতিত্বে কেক কাটা হয়েছে।

 

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান পাভেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান মিনহা এবং মহিলা যুবলীগের আহবায়ক শারমীন আক্তার রুপালী প্রমূখ।

 

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com