• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মহম্মদপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
মহম্মদপুরে জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দদের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

 

 

এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সমবায়বৃন্দ ও নানা শ্রেনিপেশার মানুষের উপস্থিতিতে একটি র্যালি বের হয়।

 

্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।  পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী।

 

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ওসি আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, সদস্য সচিব ও সাবেক সফল চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান এবং জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ কবির হুসাইন।

 

 

আরো বক্তব্য দেন ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ ও সমবায়ভোগী কামনা পারভীন।  আলোচনা সভা শেষে দশজন সমবায় ভোগীদের হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com