• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মহম্মদপুরে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন, ওয়ার্ড পর্যায়ে দলীয় নির্বাচন বয়কটের ঘোষণা 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চলমান দল পূণর্গঠন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম অসংগতি ও আওয়ামী পূর্ণবাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির একাংশ।

 

রোববার (৩ আগস্ট) বিকালে প্রেসক্লাব, মহম্মদপুরের মিলনায়তনে উপজেলা বিএনপির ৭২টি ওয়ার্ডের পক্ষে থেকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার ৭২টি ওয়ার্ডের চলমান দল পূণর্গঠন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, অসংগতি ও আওয়ামী পূর্ণবাসনের কথা উল্লেখ্য করে চলমান ওয়ার্ড বিএনপির নির্বাচন বয়কট করার ঘোষণা দেওয়া হয়।

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান মাগুরা জেলা বিএনপি সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের শিশু ও মহিলা বিষয়ক পিপি এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, জেলা যুবদলের সদস্য মো: রফিকুল ইসলাম,  সাবেক যুগ্ম-আহ্বায়ক এ্যাড. আহসান হাবিব খাঁন সোহেল, শরিফুল ইসলাম টুকু ও মুহিদুল ইসলাম।

 

এছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলন অভিযোগ করে বক্তরা বলেন, একটি পক্ষ নিজেদের পাল্লা ভারী করতে অধিক সংখ্যক আওয়ামী লীগ ও জামায়াতের লোকজন, এমন কি কম বয়সের ব্যক্তিদের অন্তর্ভুক্ত ও তথ্য গোপন করে চলমান অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। মৃত্যু ব্যাক্তির নাম ভোটার তালিকায় আনা হয়েছে, একই ব্যক্তির নাম তালিকার তিন স্থানে এসেছে। মনগড়া ভাবে আওয়ামী লীগ দিয়ে চুড়ান্ত তালিকা প্রস্তুত করিলেও তালিকা প্রকাশ না করে ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রহসনের নির্বাচনের ব্যবস্থা গ্রহন করেছেন। এ ধরনের ১০টি সমস্যার কথা উল্লেখ করে উপজেলার ৭২টি ওয়ার্ড বিএনপির নির্বাচন বয়কটের ঘোষণা দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com