• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মহিউদ্দিন রনি ও কাফিসহ ৪২ জনের বি’রু’দ্ধে থা’নায় অ’ভি’যো’গ

অনলাইন ডেস্ক / ৮১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের প্রধান মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল গতকাল বৃহস্প‌তিবার (১৪ আগস্ট) রা‌তে থানায় এ অভিযোগ দায়ের ক‌রেন। বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ অভিযোগ দায়ের করা হয়েছে।

 

জুয়ের চন্দ্র শীল ব‌লেন, ‘গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের মধ্যবর্তী গেটে সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন চলছিল।তখন মহিউদ্দিন রনি, রাকিন, সুনান, সিফাত, শামিম, আল মুসা, সিফা, দাইয়ান, কাফি, এইচ এম আবুল খায়ের, নুরুন নাহার, মো. সিয়ামসহ অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জন চাপাতি, লোহার পাইপ, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।’

 

তিনি আরো বলেন, ‘হামলায় পরিচ্ছন্নতাকর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মণ্ডল, অফিস সহায়ক মো. পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা ও লিফটম্যান শাকিল গুরুতর আহত হন।

 

হামলাকারীরা মহিলা নার্স ও আয়াকে পর্যন্ত শ্লীলতাহানির চেষ্টা চালান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করালেও, হামলাকারীরা জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান কা‌লের কণ্ঠ‌কে বলেন, ‘লি‌খিত অভিযোগ পেয়ে‌ছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com