• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মাগুরায় মুক্তির গণসংবর্ধণা অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
মাগুরায় মুক্তির গণসংবর্ধণা

রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ঐক্যের জনসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে প্রচার উপলক্ষ্যে মাগুরার মহম্মদপুরে মুক্তির গণসংবর্ধণা ও ঐক্যের জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির, সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই মুক্তির গণসংবর্ধণা ও ঐক্যের জনসভা অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে উপজেলার মিনি স্টেডিয়ামে মুক্তির গণসংবর্ধণা ও ঐক্যের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার গণ মানুষের নেতা, সদ্য কারামুক্ত মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী সালিমুল হক কামাল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের অগ্রনায়ক, মহম্মদপুরের কৃতিসন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

 

সৈরাচার পতনের আন্দোলনের অন্যতম সংগঠক, উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খাঁন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, আহসান হাবিব খান কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, শাহেদ হাসান টগর, পিকুল খাঁন, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম মিয়া সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, মিজানুর রহমান কাবুল ও যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল হক প্রমূখ।

 

এছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রজব আলীসহ জেলা, উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের ঐক্য বদ্ধ হতে হবে। যদি কেউ গ্রপিং করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তাকে আমরা প্রতিহত করবো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com