• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

সাতক্ষীরা প্রতিনিধি / ১৬২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
মাছের উৎপাদন বৃদ্বিতে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

বাংলাদেশের ৪৩ শতাংশ জলাশয়কে কাজে লাগিয়ে যদি মৎস্য উৎপাদন করা যায় তাহলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অর্থনীতিকে আরো সচল করা সম্ভব। এ জন্য জলাশয় ও হাওরগুলোর উপর গুরুত্বারোপ করছে সরকার। এর আওতায় মাছের উৎপাদন বৃদ্বির জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে জীববৈচিত্র রক্ষাকরে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। বাংলাদেশে মোট ১৪টি প্রকল্পের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট ও শ্যামনগর উপজেলা রয়েছে। এর জন্য সি,জে,এইচ ও আই, ডাবলু সমিক্ষা করবে। এর জন্য ১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাওরের ১০০ বছর এবং আমাদের করনীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান।

 

কর্মশালায় জেলা প্রশাসক মোঃ মোশতাক আহমেদের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সাংবাদি মনিরুল ইসলাম মনি, গোলাম সারোয়ার প্রমূখ।

 

এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com