• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মাছ কাটার শ্রমিক থেকে উদ্যোক্তা: আঁইশে গড়া সম্ভাবনার গল্প

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১১৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

একসময় যিনি ছিলেন মাছ কাটার সাধারণ শ্রমিক, আজ তিনি এলাকার উদ্যোক্তা। শুধু নিজের নয়, আশপাশের অনেকের জীবনদৃষ্টিও পাল্টে দিয়েছেন তিনি। বলছি বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের বৃন্দাবন দাসের কথা—যিনি এখন মাছের আঁইশ প্রক্রিয়াজাত করে আয় করছেন উল্লেখযোগ্য অর্থ এবং লিখছেন সম্ভাবনার নতুন অধ্যায়।

 

প্রকল্পভিত্তিক কাজের সুযোগ নিয়ে বৃন্দাবন দাস যুক্ত হয়েছেন পিকেএসএফ, নবলোক পরিষদ, IFAD ও DANIDA-এর যৌথ অংশীদারিত্বে পরিচালিত আরএমটিপি প্রকল্পে। এই প্রকল্পের সহায়তায় তিনি প্রতি মাসে প্রায় ৩০০ কেজি মাছের আঁইশ সংগ্রহ করছেন এবং খুলনার রূপসা উপজেলার ইলায়পুর বাজারে প্রতি মণ ২,৪০০ টাকা দরে বিক্রি করছেন।

 

 

এতে করে বছরে তাঁর বাড়তি আয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা, যা দিয়ে ইতোমধ্যে মেয়ের বিয়ের খরচ মিটিয়েছেন এবং এখন ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতিও নিচ্ছেন।

 

উদ্যোক্তা বৃন্দাবন বলেন, আগে কেবল মাছ কাটতাম, আয় ছিল অল্প। এখন আঁইশ দিয়ে ব্যবসা করি। এই টাকা দিয়েই মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেকে বিদেশ পাঠানোর পরিকল্পনাও করছি। জীবনে এই পরিবর্তন এনে দিয়েছে আঁইশ আর প্রকল্পের সহায়তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com